নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে খরিপ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

ঈশ্বরদীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আউশ, মুগ, তিল ও পাটের বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ প্রণোদনা বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব।

এসময় উপজেলার ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব প্রণোদনা বিতরণ করা হয়। কৃষকদের মধ্যে রোপা আউশ, মুগ, তিল ও পাটের বীজের পাশাপাশি প্রয়োজনীয় রাসায়নিক সারও দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, কৃষিই বাংলাদেশের প্রধান শক্তি। আধুনিক প্রযুক্তি ও সরকারি সহায়তা কাজে লাগাতে পারলে একসময় ঈশ্বরদী সারাদেশে কৃষি উৎপাদনে অন্যতম শীর্ষ উপজেলা হিসেবে পরিচিত হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন বলেন, আজ ১ হাজার কৃষকের মাঝে রোপা আউশ, মুগ, তিল ও পাটের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়েছে। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং আবাদ বাড়ানোর লক্ষ্যেই এই প্রণোদনা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ উৎপাদনের পথে রূপপুর, আগামীকাল জ্বালানি লোডিং শুরু

ওএমআর নম্বর হারানোয় দুই শিক্ষা কর্মকর্তা বদলি

যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আগস্টেই রুপপুর থেকে গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

ঈশ্বরদীর রূপপুরে পুলিশের ট্রাফিক বক্স উদ্বোধন

ঈশ্বরদীতে তেল পাম্পে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান

ঈশ্বরদীতে তেল না পেয়ে কৃষিমন্ত্রীকে ফোন কৃষকের

ঈশ্বরদীতে খরিপ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

ঈশ্বরদীতে সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

তীব্র গরমে তেল নিতে দীর্ঘ অপেক্ষা, মাদুর পেতে বিশ্রামে সাধারন মানুষ

১০

ঈশ্বরদীতে অ‍্যাডভোকেটের বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার সহ মালামাল লুট

১১

ঈশ্বরদীর মাতৃছায়া কিন্ডারগার্ডেনের শিক্ষা সফর উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত

১২

ঈশ্বরদীতে তীব্র তাপদাহে ঝরছে লিচুর গুটি, ফলন বিপর্যয়ের শঙ্কা

১৩

শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল করবে, সেই সুযোগ কাউকে দিব না: যশোরে প্রধানমন্ত্রী

১৪

Hello world!

১৫

মাদকের করাল গ্রাস ও ভবিষ্যৎ

১৬