ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড়-ইস্তা রোডে অবস্থিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান ‘মাতৃছায়া কিন্ডারগার্টেনের’ বার্ষিক শিক্ষা সফর দিনব্যাপী উৎসবমূখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) নাটোরের লালপুর উপজেলার গ্রীণ ভ্যালী পার্কে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। ওই দিন সকাল সাড়ে ৮টায় ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড় থেকে বাস যোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আধা ঘন্টা যাত্রা শেষে সবাই পৌঁছে যায় গ্রীণ ভ্যালী পার্কে। সেখানে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরাঘুরি শেষে দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
খাবার পর্ব শেষে শুরু হয় মহিলা অভিভাবকদের ‘বাজনা থামলে বালিশ কোথায় খেলা’। এরপর সবাই মেতে উঠেন সাংস্কৃতিক অনুষ্ঠানে। একের পর এক গান ও নৃত্য পরিবেশের মধ্যদিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে সাংস্কৃতিক আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুলতানা পারভীন হীরা, জাফর ইকবাল, মাহবুব মিথুন, রকি মন্ডল প্রমূখ। বাদ্য যন্ত্রে ছিলেন জুয়েল, সোহাগ, সুজন, তৌফিক খান, সৌরভ কুমার।
সবশেষে আকর্ষনীয় ‘র্যাফেল ড্র’ অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাতৃছায়া কিন্ডারগার্টেনের পরিচালক শেখ মহসীন বলেন, ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশ, শিশুদের বিনোদন, শিক্ষার্থীদের জ্ঞান সমৃদ্ধকরণের জন্য প্রতি বছরই স্কুলের পক্ষ থেকে আনন্দ-বিনোদন ও শিক্ষা সফরের ব্যবস্থা করা হয়। আগামীতেও যেন শিক্ষাসফরসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা যায় সেই তিনি অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন মাতৃছায়া কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক শামীমা আক্তার কনা, সহকারী শিক্ষিকা সুলতানা পারভীন হীরা, মাহমুদা আক্তার মৌ, ইশরাত জাহান জ্যোতি, ইশরাত জাহান পুষ্পিতা, বিউটি খাতুন, নিলুফা খাতুন, সংবাদকর্মী সিয়াম রহমান, বনি ইসরাইল বাপ্পি, রঞ্জন কুমার প্রমূখ।
মন্তব্য করুন