ঈশ্বরদীতে বিভিন্ন তেল পাম্পে অবৈধ ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ।
রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার অরণকোলা এলাকায় মেসার্স এ্যানি ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সড়কে অবৈধ, ফিটনেসবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া চলাচলকারী যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় সড়ক নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, অভিযানের অংশ হিসেবে ঈশ্বরদীর বিভিন্ন তেল পাম্পে অবস্থান নিয়ে যানবাহনের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে। যেসব যানবাহনের কাগজপত্রে ত্রুটি পাওয়া যাবে, সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
মন্তব্য করুন