নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওএমআর নম্বর হারানোয় দুই শিক্ষা কর্মকর্তা বদলি

ফরিদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৫৪ জন পরীক্ষার্থীর অপটিক্যাল মার্ক রিকগনিশন ( ওএমআর) নম্বর হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার শেষ দিন ১৮ এপ্রিল ফরিদপুর সদরের ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মার্ক রিকগনিশন (ওএমআর) নম্বর হারিয়ে যাওয়ার এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষার ১৫৪টি ওএমআর শিট কেন্দ্র থেকেই হারিয়ে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ বলেন, শেষ পরীক্ষার দিন এ ঘটনা ঘটে। তিনি আরও বলেন, ওএমআর শিট হারিয়ে গেলেও পরীক্ষার্থীদের মূল্যায়নে কোনো সমস্যা হবে না। কারণ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন (আইএমডি) ইতোমধ্যে তথ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক মহোদয় আছেন, তারা বিষয়টি দেখবেন। এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাই না।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, বিষয়টি জানার পর আমি সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানায় জিডি করতে বলেছি, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। এছাড়া জেলার প্রশাসক মহোদয়কে বিষয়টি জানানো হয়েছে, তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। অধিদপ্তর এ বিষয়ে প্রয়োজনের ব্যবস্থা নেবেন।

তিনি আরও বলেন, এ ঘটনার পর প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ এবং সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাসকে ফরিদপুর জেলার বাইরে বদলি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ উৎপাদনের পথে রূপপুর, আগামীকাল জ্বালানি লোডিং শুরু

ওএমআর নম্বর হারানোয় দুই শিক্ষা কর্মকর্তা বদলি

যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আগস্টেই রুপপুর থেকে গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

ঈশ্বরদীর রূপপুরে পুলিশের ট্রাফিক বক্স উদ্বোধন

ঈশ্বরদীতে তেল পাম্পে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান

ঈশ্বরদীতে তেল না পেয়ে কৃষিমন্ত্রীকে ফোন কৃষকের

ঈশ্বরদীতে খরিপ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

ঈশ্বরদীতে সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

তীব্র গরমে তেল নিতে দীর্ঘ অপেক্ষা, মাদুর পেতে বিশ্রামে সাধারন মানুষ

১০

ঈশ্বরদীতে অ‍্যাডভোকেটের বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার সহ মালামাল লুট

১১

ঈশ্বরদীর মাতৃছায়া কিন্ডারগার্ডেনের শিক্ষা সফর উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত

১২

ঈশ্বরদীতে তীব্র তাপদাহে ঝরছে লিচুর গুটি, ফলন বিপর্যয়ের শঙ্কা

১৩

শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল করবে, সেই সুযোগ কাউকে দিব না: যশোরে প্রধানমন্ত্রী

১৪

Hello world!

১৫

মাদকের করাল গ্রাস ও ভবিষ্যৎ

১৬