নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীর রূপপুরে পুলিশের ট্রাফিক বক্স উদ্বোধন

নগরীর যানজট নিয়ন্ত্রণ ও সড়ক শৃঙ্খলা বজায় রাখতে পাবনার ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের জন্য একটি নতুন ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।

রবিবার ( ১৫ মার্চ) বিকালে রূপপুর গোলচত্বর মোড়ে পুলিশের উদ্যোগে এবং আকিজ গ্রুপের সহযোগিতায় নির্মিত এই ট্রাফিক পুলিশ বক্সটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আকিজ গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে এই ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের মাধ্যমে ট্রাফিক সদস্যরা দ্রুত ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবেন। পাশাপাশি সাধারণ মানুষও জরুরি প্রয়োজনে সহজেই পুলিশের সহযোগিতা নিতে পারবেন।

আকিজ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, দেশের উন্নয়ন ও জনসেবামূলক কাজে সহযোগিতা করতে পেরে তারা গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে তারা পুলিশের পাশে থাকবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার মো. আশরাফ, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান, ঈশ্বরদী ট্রাফিক ইনচার্জ আব্দুল আল মামুদ, আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ, আফজাল হোসেন, রূপপুর ফাঁড়ির ইনচার্জ নয়ন সাহা, পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ উৎপাদনের পথে রূপপুর, আগামীকাল জ্বালানি লোডিং শুরু

ওএমআর নম্বর হারানোয় দুই শিক্ষা কর্মকর্তা বদলি

যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আগস্টেই রুপপুর থেকে গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

ঈশ্বরদীর রূপপুরে পুলিশের ট্রাফিক বক্স উদ্বোধন

ঈশ্বরদীতে তেল পাম্পে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান

ঈশ্বরদীতে তেল না পেয়ে কৃষিমন্ত্রীকে ফোন কৃষকের

ঈশ্বরদীতে খরিপ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

ঈশ্বরদীতে সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

তীব্র গরমে তেল নিতে দীর্ঘ অপেক্ষা, মাদুর পেতে বিশ্রামে সাধারন মানুষ

১০

ঈশ্বরদীতে অ‍্যাডভোকেটের বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার সহ মালামাল লুট

১১

ঈশ্বরদীর মাতৃছায়া কিন্ডারগার্ডেনের শিক্ষা সফর উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত

১২

ঈশ্বরদীতে তীব্র তাপদাহে ঝরছে লিচুর গুটি, ফলন বিপর্যয়ের শঙ্কা

১৩

শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল করবে, সেই সুযোগ কাউকে দিব না: যশোরে প্রধানমন্ত্রী

১৪

Hello world!

১৫

মাদকের করাল গ্রাস ও ভবিষ্যৎ

১৬